বাগেরহাটে স্মার্ট চাকরি মেলা ও যদুনাথ স্কুলের শতবর্ষপূর্তী

১৩ মে, ২০২৩ ১৭:৪৩  

বাগেরহাট সদরের মনিগঞ্জে স্থাপিত হবে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার। ১৬তল বিশিষ্ট এই স্থাপনার নির্মাণ ব্যয় ১৭০ কোটি টাকা। নির্ধারিত স্থান পরিদর্শনের আগে স্মার্ট কর্মসংস্থান মেলায় প্রধান অতিথির বক্তব্য এ তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। বলেছেন, স্মার্ট নাগরিক তৈরিতেই এসব স্থাপনা গড়ছে সরকার। প্রতিমন্ত্রী জুনাইদ আহমদে পলক আরো জানিয়েছেন, সরকারের প্রশিক্ষণ সুযোগ নিয়ে বাগেরহাটে বসেই এখন ৫ শতাধিক ফ্রিল্যান্সার বৈদেশিক মুদ্রা আয় করছেন। র সভাপতিত্বে শুক্রবার স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে এই মেলার উদ্বোধন করেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। এসময় উপস্থিত ছিলেন ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক এবং জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন। অনুষ্ঠানে অনলাইনে প্রশিক্ষণ নিয়ে বাগের হাটের দু’জন সফল ফ্রিল্যান্সার- রবিউল ইসলাম ও হাফসা বেগম তাদের সফলতার গল্প তুলে ধরেন।

মেলা উপলক্ষ্যে জেলার ৪০ জন স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫০ হাজার করে মোট ২০ লক্ষ টাকা অনুদানের চেক এবং ১০ জনকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর পক্ষ থেকে ১০টি ল্যাপটপ প্রদান করেন আইসিটি প্রতিমন্ত্রী।

তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে মেলায় নিবন্ধিত ১৬০০ আগ্রহী তরুণ-তরুণীর মধ্য থেকে চাকরির আবেদন, মুখোমুখি সাক্ষাৎকার এবং স্ক্রিনিংয়ের পর দেশের প্রধান ৩৫টি আইটি ইনস্টিটিউটে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হওয়ার সুযোগ লাভ করেন নির্বাচিতরা। এছাড়াও অনুপ্রেরণার গল্প এবং লার্নিং সেশন-সফট স্কিলস নিয়ে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, মোটিভেশনাল স্পিকার গোলাম সামদানি ডন  এবং টেন মিনিট স্কুল সহ-প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বক্তব্য রাখেন। মেলায় অংশ নেয়া ছাড়াও বাগেরহাট সদরের চিরুলিয়া স্কুল এন্ড কলেজ-এ শেখ রাসেল স্কুল অফ ফিউচার এবং মনিগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রস্তাবিত জায়গা পরিদর্শন ও যদুনাথ স্কুল এন্ড কলেজ-এর শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।